1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত
October 14, 2026, 5:47 am
Title :
নওগাঁয় সোসাইটি ফর সোসাল সার্ভিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক নওগাঁর পত্নী তলায় চোরাই ছাগল উদ্ধার এবং তিন ছিঁচকে চোর আটক নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমাতে আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ​ সীতাকুণ্ড ৭টন ইলিশ জব্দ ও ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমান সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয় গভীর শোক প্রকাশ নওগাঁর পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
  • 20 Time View

 এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুন্ড(চট্টগ্রাম)।।চট্টগ্রামের সীতাকুন্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সীতাকুণ্ড ও মীরশ্বরাই উপজেলা কমিটির যৌথ উদ্যেগে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৪ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসদরস্হ এলকে সিদ্দিক স্কয়ারে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সীতাকুণ্ড ও মিরশ্বরাই উপজেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান বিভিন্ন পর্যায়ে অতিথি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপি সিনিয়ার যুগ্ন- আহ্বায়ক জহুর আলম জহুর।প্রধান অতিথির বক্তব্যে জহুর আলম জহুর বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা নবগঠিত সীতাকুণ্ড ও মীরশ্বরাই উপজেলা কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর উপর গুরুত্বরোপ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সীতাকুণ্ড কমিটির সহ সভাপতির আনোয়ার আজিম ও সাধারণ সম্পাদক আরকে হেলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কেএম রুবেল।অনুষ্ঠানের ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম সিটি মেয়র ডা,শাহাদাত হোসাইন ও বিশিষ্ট সাংবাদিক নাগরিক টিভির প্ল্যানিং এডিটর এরফানুল হক নাহিদ সীতাকুণ্ড উপজেলা ও মীরশ্বরাই উপজেলা কমিটিকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সীতাকুন্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ নিজামী,সীতাকুণ্ড পৌরসভার জামাতের সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী এবং পরিবহন ও কাভার্ড় ভ্যান অ্যাসোসিয়েশনের নেতা আনোয়ার হোসেন এবং সীতাকুণ্ড বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মহরম আলী,বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট মোঃ জামশেদ আলম এবং বিডি ২৪ লাইফের এডিটর সম্রাট ও বিড়ি টুয়েন্টিফোর লাইফের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা আক্তার অধরা, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক, ফোরকান সিকদার, সীতাকুণ্ড সাবেক ছাত্রনেতা সদরুল ইসলাম,মোঃ শহিদুল আলম,পিয়ার আহমেদ পিয়ারু,স্বেচ্ছাসেবক দলের নেতা বশির,বিশিষ্ট ব্যবসায়ী জসীমউদ্দীন,মীরশ্বরাই উপজেলা মাই টিভি প্রতিনিধি জাহাঙ্গীর আলম,মীরশ্বরাই উপজেলার দৈনিক সরেজমিন বার্তার আবু সাহাদাত নয়ন,দৈনিক ঘোষণার সীতাকুন্ড প্রতিনিধি হাসান তারেক,দৈনিক আজকের খবর প্রতিনিধি কাজী আনোয়ার হোসেন, দৈনিক নয়া কন্ঠ চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ হোসেন, দৈনিক হালচাল/আগামীর দর্পণের সীতাকুণ্ড প্রতিনিধি এ জেড ভূঁইয়া রাজু,দৈনিক জনবানীর জয়নাল আবেদীন।এছাড়াও মাস্টার সোলেমান,যুবদলের নেতা নাসির উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সীতাকুণ্ড ও মীরশ্বরাই উপজেলা কমিটির সদস্যদের শুভেচ্ছা এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে,নিবেদিতভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST