1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি
September 30, 2026, 5:58 am
Title :
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ শোক বার্তা চিরিরবন্দরের পশ্চিম সাইতাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়-এর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নবাসীর প্রতি বিনীত নিবেদন ও দোয়া প্রার্থনা দক্ষিণ শিবপুর আবাসন প্রকল্প-২ এর উন্নয়ন ও সেবার অঙ্গীকার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস: সুশাসন ও জনক্ষমতায়নের মূল চাবিকাঠি ​নওগাঁয় তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও পুরস্কার বিতরণ সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি নওগাঁর পত্নী তলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ মহেশপুরে পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার নওগাঁর মান্দায় মসজিদের টয়লেট ও ওযুখানার উদ্বোধন

সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • 20 Time View

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদ এর গুরুত্বপূর্ণ একটা দপ্তরের নাম “উপজেলা সমাজসেবা” কার্যালয়।দপ্তর টি সামাজিক সংগঠনের নিবন্ধন দাতা হিসেবেও পরিচিত।এ দপ্তরের সীতাকুণ্ড উপজেলায় ১শ টি নিবন্ধিত ক্লাব থাকলেও ৫৯ টি ক্লাব তাদের কোন সামাজিক কার্যক্রম না থাকায় বিভিন্ন সময়ে নিবন্ধন বাতিল হয়ে যায়।বর্তমানে ৪১টি নিবন্ধিত ক্লাব/সংগঠন থাকলেও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় আছে মাত্র ১৫ টি সংগঠন।বাকী ২৬ টি সংগঠন দীর্ঘদিন ধরে সামাজিক কোন কর্মসূচি না থাকায় নিস্ক্রিয় হয়ে পড়ে আছে বলে জানা যায়।এছাড়াও বিভিন্ন প্রকারের ভাতা প্রদানের বিষয় টিও সমাজসেবা দপ্তরের অন্তর্ভুক্ত।এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম বলেন,চলতি অর্থ বছরে(২০২৫-২০২৬)বিভিন্ন ক্যাটাগরিতে ২১৭৮৯ জন কে ১৫ কোটি টাকা ভাতা প্রদান করে হয়েছে।ভাতা প্রাপ্তরা হলেন যথাক্রমে বয়স্ক ভাতা ১৩৩২৯ জন,বিধবা ভাতা ৪২২৪ জন,প্রতিবন্ধী ভাতা ৪০০৯ জন,অনগ্রসর জনগোষ্ঠী ভাতা ১১৫ জন,হিজডা২ জন,প্রতিবন্ধী শিশু উপবৃত্তি ৭৫ জন ও অনগ্রসর জনগোষ্ঠী শিশু উপবৃত্তি ৩৫ জন।অন্যদিকে পর্যাপ্ত লোক না থাকায় অতিরিক্ত কাজের চাপ ও মাঠ পর্যায়ে নিয়মত পরিদর্শন ব্যাহত হচ্ছে।লোকবল সংকট দীর্ঘদিন ধরে বিরাজ করছে।এ দপ্তরে বিভিন্ন পদে লোক থাকার কথা ১৫জন।সমাজসেবা কর্মকর্তা সহ বর্তমানে লোক আছে ৬ জন।ফিল্ড সুপারভাইজার ১ জন, ইউনিয়ন সমাজকর্মী ২ জন,কারিগরী প্রশিক্ষক ১জন ও অফিস সহায়ক ১জন।অন্যদিকে সহকারী সমাজসেবা কর্মকর্তা ১জন,ইউনিয়ন সমাজকর্মী ৪জন,কারিগরি প্রশিক্ষক ২জন,অফিস সহকারী ১জন ও নৈশ প্রহরী ১ জন মোট ৯ টি পদে দীর্ঘ দিন ধরে লোক নাই ।ফলে নির্দেশনা মোতাবেক নিয়ম মাফিক মাঠ পরিদর্শন করা সম্ভব হয় না।এতে করে কাজের স্বাভাবিক গতি কিছুটা ব্যাহত হচ্ছে।তিনি আরো বলেন কাজের চাপের মধ্যেও যোগদানের পর থেকে অফিসের শৃঙ্খলা ফিরিয়ে আনা,ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে ভাতা পাওয়ার যোগ্য প্রকৃত লোক নির্বাচনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST