1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত
August 9, 2026, 1:33 pm
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

  • Update Time : শনিবার, আগস্ট ১৯, ২০২৩
  • 324 Time View

আশরাফুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে ৭নং রায়গ্রাম ইউনিয়নে যথাযথ মর্যাদায় পালিত হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৮ ই আগস্ট শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় ৭ নং রায়গ্রাম ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রায়গ্রাম বানীকান্ত মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠান দোয়া মাহফিলের মধ্যে দিয়ে সমাপ্তি হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আনোয়ারুল আজীম আনার এমপি মহাদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র জনাব আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্লা, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক মুমতারিন ফেরদৌস ডরিন, সহ ৭ নং রায়গ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ সেচ্চাসেবকলীগ, ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৭ নং রায়গ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোদাচ্ছের হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ৭ নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলী হোসেন অপু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST