1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার
September 28, 2026, 1:12 am
Title :
সংগঠনের কি ‘সংবিধান’ থাকা বাধ্যতামূলক? নাকি সংবিধান ছাড়া সেটি অন্য কিছু? জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার সাংবাদিক সংগঠন হলেই কি ‘সংবিধান’ লাগবে না? নাকি এটিও প্রাতিষ্ঠানিক দেউলিয়াত্ব? বিশ্ব নদী দিবস ২০২৬: অস্তিত্বের সংকটে নদী, দিনাজপুরসহ দেশজুড়ে নদী সুরক্ষায় জরুরি পদক্ষেপের দাবি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ: নাগরিক দায়বদ্ধতা ও তরুণদের নেতৃত্ব জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জীবননগরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বজ্রপাত রোধ ও সবুজায়নের লক্ষ্যে দেবীগঞ্জে তাল বেলালের ২ হাজার তালবীজ রোপণ

কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
  • 10 Time View

: …………………………………………………………………………………………………………………….. ​যাদব চন্দ্র রায় সভাপতি, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস), দিনাজপুর জেলা শাখা মোবাইল: ০১৭১৬৮৭৮৮৪৪, ই-মেইল: cdcdinajpur@yahoo.com ……………………………………………………………………………………………………………………….. দিনাজপুরের কাহারোলে তথ্য অধিকার আইন অনুযায়ী লিখিত তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অফিসে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে এক সমবায় সমিতির ব্যবস্থাপকের বিরুদ্ধে। দীর্ঘ সময় পর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে পুলিশ ও প্রশাসনের সহায়তায় ওই সাংবাদিকদের উদ্ধার করা হয়। ​২৩:সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় কাহারোল উপজেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধিত ‘অগ্রণী কৃষি সমবায় সমিতি’র কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—দৈনিক আমার সংবাদ ও দ্য বাংলাদেশ টুডে পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং দৈনিক খবর একদিন-এর স্টাফ রিপোর্টার মো. রশিদুল ইসলাম এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার কাহারোল উপজেলা প্রতিনিধি সুকুমার রায়। ​ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাংবাদিক মো. রশিদুল ইসলাম ও সুকুমার রায় তথ্য অধিকার আইন-২০০৯ এর ‘ক’ ফরম পূরণের মাধ্যমে অগ্রণী কৃষি সমবায় সমিতির বিভিন্ন অনিয়ম ও কার্যক্রমের তথ্য চেয়ে লিখিত আবেদন করতে যান। বিষয়টি উপজেলা সমবায় কর্মকর্তা মো. সারোয়ার মুর্শেদকে লিখিতভাবে অবহিত করার পর তারা সমিতির ব্যবস্থাপক প্রার্থনা রায়ের নিকট তথ্য আবেদন নিয়ে হাজির হন। ​আবেদনপত্র গ্রহণ না করে সমিতির ব্যবস্থাপক প্রার্থনা রায় হঠাৎ চড়াও হন এবং অফিসের প্রধান দরজা ভেতর থেকে আটকে দেন। এ সময় তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, “হাজার হাজার টাকা উপজেলা সমবায় কর্মকর্তাকে দিয়ে আমি ব্যবসা করি। আপনাদের কেন তথ্য দেব? আবেদন গ্রহণও করব না, আপনাদের দেখে নেওয়ার ব্যবস্থাও করছি।” ​প্রশাসনের পদক্ষেপ: অফিসের ভেতরে অবরুদ্ধ থাকা অবস্থায় সাংবাদিকরা বিষয়টি তাৎক্ষণিকভাবে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোখলেদা খাতুন মীমকে মুঠোফোনে অবহিত করেন। পরে ইউএনও’র দ্রুত হস্তক্ষেপে প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ দুই সাংবাদিককে নিরাপদে উদ্ধার করে। ​এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। স্বাধীন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের এভাবে হেনস্থা ও তথ্য প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টির তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST