1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গোবিন্দগঞ্জে চৌবাচ্চা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ
July 26, 2026, 1:06 pm
Title :
পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা” কোটচাঁদপুরে কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০, উদ্ধার গাঁজা সেবনের সরঞ্জাম ও ট্যাপেন্টাডল মান্দায় মাদকবিরোধী অভিযানে মাটির নিচ থেকে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১ নওগাঁয় বিএনপিকে ভালোবেসে এক কর্মী হয়েছে নিঃস্ব। নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রেপ্তার ভুয়া মামলায় ফাঁসিয়ে প্রবাসী নারীর কাছে চাঁদা দাবির অভিযোগ

গোবিন্দগঞ্জে চৌবাচ্চা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩
  • 334 Time View

——————————— শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গো‌বিন্দগঞ্জ পৌর শহরের সোহেল ড্রাইভিং সেন্টার ও গ্যারেজের পুরাতন চৌবাচ্চা থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পান্থাপাড়া ব্র্যাক অফিসের পূর্ব পাশে অবস্থিত সোহেল ড্রাইভিং সেন্টার ও গ্যারেজের চৌবাচ্চা থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা চৌবাচ্চার মাঝে অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের বিষয়টি থানায় অবগত করে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ সঙ্গীয়দের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ ময়না-তদন্তের জন্য থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, অনেকেই অজ্ঞাত এ ব্যক্তিকে গতকাল থেকে পৌরশহরের বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছেন। তার সঠিক পরিচয় কেউ জানেন না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, স্থানীয়ভাবে লোকটি অপিরিচিত। তার পরিবারের সন্ধান পেতে আমরা চেষ্টা করছি। সে পর্যন্ত ময়না-তদন্ত শেষে মরদেহটি গাইবান্ধা মর্গে রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST