1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে গুমানীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
May 18, 2026, 6:40 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে গুমানীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩
  • 370 Time View

 শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কাজী মশিউর রহমান। তিনি বলেন,দেশের মানুষ শান্তিতে নাই, দ্রব্য মূল্যের উর্ধ্ব গতিতে মানুষ নাভিশ্বাস হতে হচ্ছে,আর দেশে যে আরাজকতা চলছে, এ যেন খুন,চুরি,ডাকাতি,ছিনতাই লুটপাটের রাজত্ব কায়েম করেছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রায়ত রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে ঐকবদ্ধ হয়ে পার্টির প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান। তিনি আরও বলেন, আমারা প্রতিটি ইউনিয়নে মতবিনিময় সভা করছি,এতে যে সাড়া পাচ্ছি,তাতে আশা করছি দেশের উন্নয়নে,এলাকার উন্নয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক সফল মন্ত্রী আলহাজ্ব জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করবে ইনশাল্লাহ । জাতীয় পার্টি আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি উপলক্ষে গুমানীগঞ্জ ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জাতীয় পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ও সাবেক ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা,যুগ্ম আহবায়ক আব্দুল গনি সরকার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও সাবেক দরবস্ত ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, ফারুক আহমেদ সাজু সভাপতি জাতীয় পার্টি ফুলবাড়ী ইউনিয়ন শাখা, জাতীয় পার্টি হরিরামপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল জলিল শেখ,সাপমারা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক আজমল হোসেন,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,রাজহার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন বম্বু,নাকাই ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জাতীয় ছাত্র সমাজের উপজেলা শাখার সাধারন সম্পাদক ফিরুজুল ইসলাম তুহিন সহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST