1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জাতীয় শিক্ষক ফোরামের ঝিনাইদহ অঞ্চলের উপ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন মাওলানা শাহ্ মো. এনামুল হক ফয়েজী
September 14, 2026, 3:16 pm
Title :
জাতীয় শিক্ষক ফোরামের ঝিনাইদহ অঞ্চলের উপ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন মাওলানা শাহ্ মো. এনামুল হক ফয়েজী নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল-চাকু উদ্ধার সীতাকুণ্ডে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৮০ পিস টেপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশপুরে প্রাথমিক বিদ্যালয়ের গাছ নিলামের সিডিউল কিনতে না দেওয়ার অভিযোগ সীতাকুণ্ডে সহকারী কমিশনারের (ভূমি) সাথে সাংবাদিক উন্নয়ন সংস্থার সৌজন্য সাক্ষাৎ মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ নওগাঁয় ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আগেও ৫ মামলা পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১

জাতীয় শিক্ষক ফোরামের ঝিনাইদহ অঞ্চলের উপ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন মাওলানা শাহ্ মো. এনামুল হক ফয়েজী

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • 12 Time View

। নিজেস্ব প্রতিবেদক:ইসলামী আন্দোলন বাংলাদেশের আওতাধীন শিক্ষক সংগঠন জাতীয় শিক্ষক ফোরামের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর অংশ হিসেবে ঝিনাইদহ অঞ্চলের উপ-সাংগঠনিক সম্পাদক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক মাওলানা শাহ্ মো. এনামুল হক ফয়েজী। সংগঠনটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নীতিনির্ধারকদের যৌথ সিদ্ধান্ত এবং অনুমোদনক্রমে সম্প্রতি এ নতুন দায়িত্বের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। মাওলানা শাহ্ মো. এনামুল হক ফয়েজী ঝিনাইদহ জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ-এর একজন সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সুপরিচিত ও মোটিভেশনাল ইসলামিক বক্তা হিসেবে মাঠপর্যায়ে দ্বীন প্রচারে নিরলসভাবে অবদান রেখে চলেছেন। শিক্ষা ও শিক্ষক সমাজের অধিকার আদায়ে জাতীয় শিক্ষক ফোরামের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে সংগঠনটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন। নতুন এই গুরুদায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মাওলানা শাহ্ মো. এনামুল হক ফয়েজী জানান, আদর্শ ও নৈতিকতাসম্পন্ন শিক্ষক সমাজ বিনির্মাণ, আদর্শ শিক্ষার্থী গঠন এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে জাতীয় শিক্ষক ফোরামের এই অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব। এ লক্ষ্যে আমি দেশের সর্বস্তরের শিক্ষক ও সাধারণ মানুষের আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি।তার এই নতুন সাংগঠনিক দায়িত্ব প্রাপ্তিতে ঝিনাইদহ অঞ্চলের স্থানীয় শিক্ষক সমাজ, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST