1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মমতাজ বেগম এক নারীর মৃত্যু
October 25, 2026, 12:23 pm
Title :
সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মমতাজ বেগম এক নারীর মৃত্যু

  • Update Time : Monday, May 8, 2023
  • 532 Time View

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মমতাজ বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ মে) সকাল সোয়া ৮টায় নরসিংদীর বাদুয়ারচর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মমতাত নরসিংদী সদর উপজেলার দক্ষিণ বাদুয়ারচর এলাকার মৃত আব্দুল কাদিরের স্ত্রী।রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নরসিংদী রেলস্টেশনের অদূরে বাদুয়ারচর এলাকার রেললাইন ধরে হাঁটতেছিলেন মমতাজ। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বাদুয়ারচর এলাকায় পৌঁছালে ওই নারীকে দেখে চালক হর্ণ বাজায়। পরে তিনি রেললাইন থেকে এক পা বাহিরে আনার সময় ট্রেনের হালকা ধাক্কা লেগে পাশেই ছিটকে পড়ে যান। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।নরসিংদী রেলওয়ে পুলিশে এএসআই রকিবুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু’র মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST