1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে ট্রাকে-ট্রাকে সংঘর্ষে চালক নিহত
October 12, 2026, 9:15 am
Title :
নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ নওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার চৌগাছার জে টি কে ইউ দাখিল মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সেবা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়: দিনাজপুর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: অন্ধত্ব প্রতিরোধ ও সবার জন্য মানসম্মত চক্ষুসেবা দুর্গোৎসব ও নিরাপত্তা হুমকি ও গালিগালাজের অভিযোগে চাটখিলে বিএনপি নেতা আবু তাহের আজাদ কারাগারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা: আইনি ও মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: সচেতনতা, গুরুত্ব ও আমাদের করণীয়:

সীতাকুণ্ডে ট্রাকে-ট্রাকে সংঘর্ষে চালক নিহত

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
  • 474 Time View

 এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে পণ্যবাহী ট্রাকের সাথে ট্রাকের সংঘর্ষে চালক নিহত ও হেলপার গুরুতর আহত হয়েছেন। ২১ সেপ্টেম্বর রবিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।এতে ঘটনাস্থলে চালক নিহত হন। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী একটি পণ্যবাহী ট্রাক ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কদমরসুল বাজার অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে আরেকটি নিয়ন্ত্রণহীন ট্রাক সজোরে সেটিকে ধাক্কা দিলে এতে নিয়ন্ত্রণহীন ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মো:সেলিম ও হেলপার মো:রবিন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুন্ডের কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আটকা পড়া চালকের মরদেহ এবং আহত হেলপার কে উদ্ধার করে।পরে আহত রবিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।নিহত চালক ও আহত হেলপার দুই জনেরই বাড়ি বগুড়া। এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত চালকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST