1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বিরামপুরে ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টারের ইফতার অনুষ্ঠিত
October 25, 2026, 4:41 pm
Title :
সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ

বিরামপুরে ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টারের ইফতার অনুষ্ঠিত

  • Update Time : Thursday, April 6, 2023
  • 717 Time View

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) কলেজ বাজার ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টার চত্বরে এই আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টারের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. আতিয়ার রহমান, মেডিক্যাল অফিসার ডা. শাহ আলম সাজিদ, পাউশগাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর সরকারি কলেজের সাবেক সহকারি অধ্যাপক ডা. দারাসতুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিরামপুর শাখার ব্যবস্থাপক ফেরদৌস ওয়াহিদ, কাটলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মণ্ডল, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন সহ অনেকে। আলোচনা সভা শেষে ইফতার অনুষ্ঠানে দেশ, জাতি ও সকলের জন্য দোয়া করা হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে চিকিৎসক, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষক, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST