1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ময়লা-আবর্জনায় বেহাল নওগাঁর ৪ নম্বর ওয়ার্ডের মৃদ্ধাপাড়া রোড, ছড়াচ্ছে দুর্গন্ধ
September 26, 2026, 9:34 pm
Title :
বর্ণাঢ্য আয়োজনে মাটির মা ফাউন্ডেশন-এর যুগপূর্তি উদযাপিত পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জন গ্রেপ্তার সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু মশক নিধন পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম ও র‍্যালি অনুষ্ঠিত ময়লা-আবর্জনায় বেহাল নওগাঁর ৪ নম্বর ওয়ার্ডের মৃদ্ধাপাড়া রোড, ছড়াচ্ছে দুর্গন্ধ নওগাঁয় ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা ​নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভায় নতুন কমিটি গঠন শাহাপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দিদার হোসাইন পাটোয়ারী প্রান্তিক জনগোষ্ঠীর পাশে উপশম প্লাস, টেলিমেডিসিনে পৌঁছাচ্ছে আধুনিক চিকিৎসাসেবা বদলগাছীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ

ময়লা-আবর্জনায় বেহাল নওগাঁর ৪ নম্বর ওয়ার্ডের মৃদ্ধাপাড়া রোড, ছড়াচ্ছে দুর্গন্ধ

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
  • 18 Time View

 শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃদ্ধাপাড়া রোডের বাম পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। কপিল সোনারের বাড়ির পাশের ওই সড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলার কারণে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ময়লা-আবর্জনা পড়ে থাকায় সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে রোদ ও গরমের সময় দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচলের সময় পথচারীদের নাক-মুখ ঢেকে হাঁটতে হচ্ছে। অনেকেই বলছেন, দুর্গন্ধের কারণে স্বাভাবিকভাবে নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাস্তার পাশে ময়লা জমে থাকায় পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। এতে শিশু, বয়স্কসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই স্থান থেকে ময়লা-আবর্জনা অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যতে যাতে রাস্তার পাশে ময়লা ফেলা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি— মৃদ্ধাপাড়া রোডের এই ময়লা-আবর্জনার সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। একই সঙ্গে মৃদ্ধাপাড়া রোডটি ময়লা-আবর্জনামুক্ত করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের জন্য সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST