
এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড।। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় পরিছন্নতা নিশ্চিত,মশক নিধন কার্যক্রম জোরদার ও ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য আজ২৬ সেপ্টেম্বর(শনিবার)সকাল সাড়ে ১১ টায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।র্যালিটি সীতাকুণ্ড পৌরসভা গেইট থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে কলেজ রোড়ের সম্মূখে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সমাবেশে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন,“ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও জরুরি।প্রতিটি নাগরিক নিজ নিজ বাড়ির আঙিনা,ছাদ ও আশপাশ পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ ও জলাবদ্ধতা থেকে অনেকটাই মুক্ত থাকা সম্ভব।” অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা,সাজেদুর রহমান।সীতাকুণ্ড উপজেলার বিএনপির আহ্বায়ক ডাঃকমল কদর,সীতাকুন্ড উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর,যুগ্ম আহবায়ক সালামত উল্লাহ সালাম, সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন, যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম।এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি রাজনীতি ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষার্থী, ব্যবসায়ী,স্কাউট বিএনসিসি এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঊল্লেখ্য,উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা একযোগে ডেঙ্গু মশক নিধন ও পরিছন্নতা ক্রাশ প্রোগ্রাম আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে।
Leave a Reply