1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ক্যানাল খাড়ি বা জল ডাঁড়ী খননের সংস্কার কাজ অনিশ্চয়তার পথে
September 27, 2026, 8:06 am
Title :
বর্ণাঢ্য আয়োজনে মাটির মা ফাউন্ডেশন-এর যুগপূর্তি উদযাপিত পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জন গ্রেপ্তার সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু মশক নিধন পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম ও র‍্যালি অনুষ্ঠিত ময়লা-আবর্জনায় বেহাল নওগাঁর ৪ নম্বর ওয়ার্ডের মৃদ্ধাপাড়া রোড, ছড়াচ্ছে দুর্গন্ধ নওগাঁয় ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা ​নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভায় নতুন কমিটি গঠন শাহাপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দিদার হোসাইন পাটোয়ারী প্রান্তিক জনগোষ্ঠীর পাশে উপশম প্লাস, টেলিমেডিসিনে পৌঁছাচ্ছে আধুনিক চিকিৎসাসেবা বদলগাছীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ

নওগাঁয় ক্যানাল খাড়ি বা জল ডাঁড়ী খননের সংস্কার কাজ অনিশ্চয়তার পথে

  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
  • 315 Time View

করিজওয়ান নওগাঁ।

নওগাঁ জেলার পত্নী তলা উপজেলার ৭ নং পাটিচড়া ইউনিয়নাধীন নজিপুর টু ধামুইরহাট হাই রোডের কালাআবর ব্রীজ বা ডবল ব্রীজ থেকে মাঠের জল নিষ্কাশনের জল ডাঁড়ী বা ক্যানাল বা খাড়ি ব্রীজ থেকে কালা আবর মাঠের মাঝখান দিয়ে পরশপুর হয়ে কাজীপুরের খাড়ির সঙ্গে মিলিত হয়ে ঘুপসি বিলের সঙ্গে মিশে গেছে।

কালাআবর ব্রীজ থেকে এর খনন কাজ শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে তা বন্ধ হয়ে গেছে। এই ক্যানাল বা খাড়ি মাঠের মাঝবরাবর গিয়ে নওটা গ্রামের জৈনক মোঃ নিজামুদ্দিন ( স্বর্ন ব্যবসায়ী) এর ধানী জমি থাকায় এর সংস্কার বা খনন কাজ বন্ধ হওয়ার উপক্রম। নিজামুদ্দিন এর ভাষ্য মতে, তাঁর ধানী জমির উপর দিয়ে জল নিষ্কাশনের জন্য কোনরূপ ডাঁড়ী বা ক্যানালের ( ম্যাপে) কোন উল্লেখ নেই, সুতরাং তিনি তাঁর জমির উপর দিয়ে ক্যানাল খননের কাজ করতে দিতে নারাজ। যদি ও জোরপূর্বক খনন কাজ চলে তবে তিনি আইনের আশ্রয় নেবেন।

এই প্রসঙ্গে খনন কাজের হিসাব রক্ষক মোঃ হেলাল এর মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,আমরা জোরপূর্বক কারো জমির উপর দিয়ে ক্যানাল খননের ঘোর বিরোধী। তবে নিজাম সাহেবের জমির পরের থেকে আবারও ম্যাপে ক্যানালের সু নির্দিষ্ট উল্লেখ রয়েছে। শুধু মাত্র নিজামুদ্দিন ( স্বর্ন ব্যবসায়ী) এর জমি টুকুর মধ্যেই ম্যাপে উল্লখ নেই। এর দৈর্ঘ্য আনুমানিক একশ হাত হবে।

বিধায় এই খননকাজ থমকে গেছে। খননকাজে জড়িত ব্যক্তিদের অভিমত সকলের সম্মতিতে ও আলাপ আলোচনার মাধ্যমে না হলে তারা অন্যত্র যেখানে তাদের কার্যক্রম চলমান রয়েছে সেখানেই আত্মনিয়োগ করবেন। এখানের কাজ বন্ধ ই রয়ে যাবে।

মোদ্দা কথা, ক্যানাল বা ডাঁড়ি বা খাড়ি আগের অবস্থায় রয়ে যাবে। আলোর মুখ আর দেখবে না।

এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, পাটিচড়া ইউনিয়নের পানি নিস্কশনের সরকার কর্তৃক রাস্তা গুলো সবগুলোই অবরুদ্ধ বা বন্ধ হয়ে রয়েছে।

স্থানীয় প্রশাসনের নজর একদমই নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST