1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জন গ্রেপ্তার
September 26, 2026, 11:25 pm
Title :
বর্ণাঢ্য আয়োজনে মাটির মা ফাউন্ডেশন-এর যুগপূর্তি উদযাপিত পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জন গ্রেপ্তার সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু মশক নিধন পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম ও র‍্যালি অনুষ্ঠিত ময়লা-আবর্জনায় বেহাল নওগাঁর ৪ নম্বর ওয়ার্ডের মৃদ্ধাপাড়া রোড, ছড়াচ্ছে দুর্গন্ধ নওগাঁয় ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা ​নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভায় নতুন কমিটি গঠন শাহাপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দিদার হোসাইন পাটোয়ারী প্রান্তিক জনগোষ্ঠীর পাশে উপশম প্লাস, টেলিমেডিসিনে পৌঁছাচ্ছে আধুনিক চিকিৎসাসেবা বদলগাছীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জন গ্রেপ্তার

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
  • 27 Time View

শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নওগাঁ সদর থানাধীন বলিহার ব্রিজের কাছে সড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ সদর থানা ও ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে আইনগত ব্যবস্থা নিতে অভিযান পরিচালনা করেন। পুলিশের দাবি, আনুমানিক দুপুর দেড়টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী একত্রিত হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে বলে জানায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জানমাল রক্ষার্থে কর্তব্যরত পুলিশ চার রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—মোঃ সাকিব হাসান (২২), মোঃ জুবায়ের হোসেন (১৯), মোঃ মেহেদী হাসান ওরফে পলাশ (২৮), মোঃ সাকিব (১৯), মোঃ সামিউল (১৯), মোঃ আমিনুল (৩৫), মোঃ সজল (২২), মোঃ শামীম প্রামানিক (২৭), মোঃ শামীম উদ্দিন প্রামানিক (২৩), মোঃ আরাফাত রহমান ওরফে আকাশ (১৯) এবং মোঃ নাইম হোসাইন (১৯)। তাদের বাড়ি নওগাঁর পত্নীতলা, নওগাঁ সদর, আত্রাই ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায়। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার বলেন, নওগাঁ জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী যেকোনো ধরনের কার্যক্রম দমনে জেলা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST