1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা ও শিশু শ্রম প্রতিরোধে সামাজিক জাগরণ - হান্ড্রেড হিরোজ ফলো-আপ
September 22, 2026, 11:38 pm
Title :
বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বিশেষ নিবন্ধ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি ও টেকসই উন্নয়ন: নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা ও শিশু শ্রম প্রতিরোধে সামাজিক জাগরণ – হান্ড্রেড হিরোজ ফলো-আপ

  • Update Time : রবিবার, জুলাই ২৩, ২০২৩
  • 303 Time View
মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-দিনাজপুর এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে শিশু শ্রম নিরসন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা ও শিশু শ্রম প্রতিরোধে সামাজিক জাগরণ – হান্ড্রেড হিরোজ ফলো-আপ।
২২ জুলাই ২০২৩ শনিবার সকাল ১১টায় দিনাজপুর সদরে কারিতাস প্রশিক্ষণ কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশনের শিশু শ্রম নিরসন প্রকল্পের প্রকল্প অফিসার রিচার্ড তাপস দাস এর সভাপতিত্বে ও শিশু শ্রম নিরসন প্রকল্পের সহায়তাকারী নয়ন পাল এর প্রাণবন্ত সঞ্চালনায় শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা ও শিশু শ্রম প্রতিরোধে সামাজিক জাগরণ – হান্ড্রেড হিরোজ ফলো-আপ এর কার্যক্রম শুরু করা হয়।
কার্যক্রমে অংশগ্রহণ করেন প্রকল্প সংশ্লিষ্ট ১০০ জন শিশু ফোরাম ও যুব ফোরাম সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে হান্ড্রেড হিরোজ ফলোআপ এর অংশ হিসেবে ১০টি গ্রুপ যেমন সোশ্যাল একটিভিটিস্ট, পাবলিক স্পিকার, পোয়েট্রি, রাইটার, উদ্যোক্তা গ্রুপ, ফটোগ্রাফি গ্রুপ, অ্যাক্টর গ্রুপ, পেইন্টার গ্রুপ, মিউজিশিয়ান গ্রুপ, গ্রাফিক্স ডিজাইন গ্রুপ এর শিশু ও যুব সদস্যবৃন্দ নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন।
উক্ত গ্রুপ সমূহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্ম এলাকায় শিশু শ্রম ও যুব ফোরাম এর সদস্যবৃন্দ শিশু শ্রম নিরসনে ও শিশু শ্রমিকদের স্কুলমুখী করণে সহায়ক ভূমিকা পালন করছেন। কার্যক্রম সহভাগীতা করার পর সকল গ্রুপসমূহ নিজ নিজ কার্যক্রম উপস্থাপনা করেন।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST