1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জ্যোতির গানে প্রিয়া অনন্যা-সাজ্জাদ চৌধুরী
September 27, 2026, 7:14 pm
Title :
যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে মাটির মা ফাউন্ডেশন-এর যুগপূর্তি উদযাপিত পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জন গ্রেপ্তার সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু মশক নিধন পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম ও র‍্যালি অনুষ্ঠিত ময়লা-আবর্জনায় বেহাল নওগাঁর ৪ নম্বর ওয়ার্ডের মৃদ্ধাপাড়া রোড, ছড়াচ্ছে দুর্গন্ধ নওগাঁয় ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা ​নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভায় নতুন কমিটি গঠন শাহাপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দিদার হোসাইন পাটোয়ারী প্রান্তিক জনগোষ্ঠীর পাশে উপশম প্লাস, টেলিমেডিসিনে পৌঁছাচ্ছে আধুনিক চিকিৎসাসেবা বদলগাছীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার

জ্যোতির গানে প্রিয়া অনন্যা-সাজ্জাদ চৌধুরী

  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
  • 175 Time View

 বিনোদন প্রতিবেদক: বর্তমান সময়ের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা এবার হাজির হয়েছেন নতুন এক রোমান্টিক মিউজিক ভিডিওতে। ‘নয়া বয়স’ শিরোনামের গানটি সম্প্রতি প্রকাশ পেয়েছে মৌ টিভির ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন সজিব অধিকারী, সুর করেছেন এস কে সানু এবং সঙ্গীতায়োজন করেছেন এইচ আর লিটন। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী জ্যোতি। মিউজিক ভিডিওটিতে প্রিয়া অনন্যার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সাজ্জাদ চৌধুরী। ভিডিও পরিচালনা করেছেন রাব্বি মিয়া। কোরিওগ্রাফিতে ছিলেন এম ডি শামীম, আর পুরো প্রযোজনায় ছিলেন মনির। গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়া অনন্যা বলেন, ‘নয়া বয়স’ একটি অসাধারণ রোমান্টিক গান। জ্যোতির কণ্ঠ, সুন্দর সুর—সব মিলিয়ে চমৎকার একটি কাজ হয়েছে। দর্শকদের পছন্দকে প্রাধান্য দিয়েই ভিডিও নির্মাণ করা হয়েছে।’ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘গানের কথা ও সুর দারুণ। জ্যোতি খুব সুন্দরভাবে গেয়েছেন। আর প্রিয়া অনন্যার সঙ্গে কাজের রসায়নটাও দারুণ ছিলো—আশা করি দর্শকের ভালো লাগবে। নির্মাতা রাব্বি মিয়া জানান, ‘নয়া বয়স’ পুরোপুরি দর্শকবান্ধব একটি গান। সময়ের চাহিদা মাথায় রেখে দৃষ্টিনন্দনভাবে কাজটি নির্মাণ করা হয়েছে। দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস। রোমান্স, সুরের মাধুর্য আর আকর্ষণীয় জুটির উপস্থিতিতে ‘নয়া বয়স’ ইতিমধ্যেই সাড়া ফেলতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST