1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৪
September 12, 2026, 10:37 pm
Title :
নওগাঁয় ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আগেও ৫ মামলা পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ নওগাঁয় পৃথকভাবে দুই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১০ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মেম্বার প্রার্থী এ কে আজাদের নাম ঘোষণা নওগাঁর মহাদেব পুরে নারী ইউ, পি,সদস্যের মরদেহ উদ্ধার। পত্নীতলায় মধ্যরাতে ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাইমালসহ দুই কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৮ কারবারি গ্রেপ্তার

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৪

  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
  • 66 Time View

শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে হানিট্র্যাপের মাধ্যমে প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া একটি সাদা স্ট্যাম্প ও দুই লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর এলাকার এক স্কুলশিক্ষকের পূর্বপরিচিত এক নারী গত ২৫ আগস্ট বিকেলে জরুরি কথা বলার জন্য তাকে নওগাঁ শহরের একটি বাসায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর ওই নারীসহ কয়েকজন তাকে আটকে মারধরের ভয় দেখিয়ে ৫ হাজার টাকা আদায় করেন। একই সঙ্গে ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং দুই লাখ টাকার একটি চেক লিখে নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে নওগাঁ সদর থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, আন্তঃউপজেলা এই চক্রটি বিভিন্ন কৌশলে মানুষকে প্রলোভনে ফেলে, ভয়ভীতি প্রদর্শন, ছবি ধারণ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST