
শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানাধীন সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত বিশেষ টিম। অভিযানে শ্রী আদিল হাড়ি, পিতা-মৃত দিপু হাড়ি, সাং-খাঁস নওগাঁ এবং শ্রী পতুল জমাদার (৪৮), পিতা-মৃত শ্যাম জমাদার, সাং-সুইপার কলোনি, নওগাঁ সদর, নওগাঁর কাছ থেকে সর্বমোট ৯৬০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়। সবমিলিয়ে মাদকদ্রব্য হেফাজতে রাখা ও সেবনের অভিযোগে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply