
রিজওয়ান, নওগাঁ সম্প্রতি নওগাঁজেলার মহাদেবপুরে আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে অত্র উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তরপাড়া গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন থানা কর্তৃপক্ষ। তিনি উক্ত গ্রামের মৃত সবিজ উদ্দিনের মেয়ে। নিহত আলতা বেগম খাজুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্যা বা মেম্বার ছিলেন। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় যে, বিগত ২০১১ ও ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরপর দুবার পরাজিত হওয়ার পরে মানষিক রোগে আক্রান্ত হয়েছিলেন। মহান আল্লাহর অসীম রহমতে গত ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সূস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে গত দেড় বা দুই বছর আগে স্বামীর অকষ্মাৎ মৃত্যু হলে আবার ও মানষিক রোগে আক্রান্ত হয়ে দিনাতিপাত শুরু হয় তার। কিন্তু রোগের উর্ধ্বগতি তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। গত বৃহস্পতিবার রাতে শাশুড়ি ও আলতা বেগম একই ঘরে ঘুমিয়েছিলেন। কিন্তু শুক্রবার ফজরের নামাজের সময় শাশুড়ি ঘুম থেকে উঠে দেখেন , ” ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে নারী সদস্য বা মেম্বার আলতা বেগম “। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে চার্জারভ্যানে উঠিয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন ও জানান, দীর্ঘদিন ধরে মানষিক সমস্যায় তিনি জর্জরিত হয়ে প্রায়ই হতভম্ব ও বিষণ্ণতায় থাকতেন। ওসি মো. ওমর ফারুক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু হিসেবে মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। জীবনযুদ্ধে পরাজিত হয়ে সুড়ঙ্গের শেষে ক্ষীন আশার আলো দেখার পরে ও হেরে গেলো আলতা বেগম।
Leave a Reply